রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নৌকা ডুবির মৃতদের পরিবারের মাঝে অনুদান প্রদান

জাগো বুলেটিন ID: EP-17327

ঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় নিহত ব্যাক্তির পরিবারের মাঝে নগদ টাকাসহ খাদ্য সহায়তা দিয়েছে দূর্যোগ ব্যবস্খাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রত্যেক নিহত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর অনুদান ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ নৌকা ডুবির ৬৯ জন মৃত ব্যাক্তির পরিবারের সদসরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার মারেয়া ইউনিয়নে ওই এলাকার সনাতন ধর্মালম্বী নারী/পুরুষ শিশুসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাট থেকে বদেশ্বরী মন্দিরের দিকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে নদী পারাপার হচ্ছিল তারা।

ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় নদীর মাঝখানে ডুবে যায় নৌকাটি। কয়েকজন সাঁতরে নদী পার হলেও আরোও নিখোঁজ রয়েছে।
তবে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৬৯ জনের লাশ উদ্ধার করেছেন। নৌকায় চড়া যাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘে ছেয়ে গেছে পঞ্চগড়ের আকাশ। চলছে শোকের মাতম। এখনো নিখোঁজ রয়েছে ৩ জন।