রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়িতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৪’শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো বুলেটিন ID: EP-17352

বৃহস্পতিবার বিকেল ৪টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে  খাগড়াছড়ি মহিলা সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৪’শ দরিদ্র নারী-পুরুষের মাঝে সাড়ে ১৭ কেজি (প্রতি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, ১ লিটার সয়াবিন তেলসহ অন্যান্য ভোগ্যপণ্য) বিতরণ  করেছেন।

এসময় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা,বিশেষ অতিথি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে  সহ-সভাপতি আশীষ ভট্রাচার্য্য, সাংবাদিক ইউনিয়নে সভপতি প্রদীপ চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদও লক্ষী নারায়ণ মন্দিরের পুজা কমিটির সভাপতি স্বপন চৌধুরী।