মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরি পরিদর্শনে ইউএনও

জাগো বুলেটিন ID: EP-17358

সন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরি ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান। বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা তৈরির সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন,সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামরার আওতায় আনা হবে। এবং প্রতিমা তৈরির কারিগরদের সমস্যা আছে কি না বা কোনো কিছু প্রয়োজন কি না সার্বিক খোঁজ-খবর নিয়েছি।