বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

দিনব্যাপী ময়মনসিংহে সরকারি টিটিসিতে শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন

জাগো বুলেটিন ডেস্ক

ময়মনসিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজর আয়োজনে দিনব‍্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজে এ মেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, শিক্ষা উপকরণ মেলা কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ হাবিবুর ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, দিনব্যাপী শিক্ষা উপকরণ নিয়ে মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খানসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ।