রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দিনব্যাপী ময়মনসিংহে সরকারি টিটিসিতে শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-17373

য়মনসিংহে সরকারি টিচার্স ট্রেনিং কলেজর আয়োজনে দিনব‍্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খান।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজে এ মেলার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, শিক্ষা উপকরণ মেলা কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ হাবিবুর ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, দিনব্যাপী শিক্ষা উপকরণ নিয়ে মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছেন। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজর অধ্যক্ষ প্রফেসর ডা: মোঃ জয়নাল আবেদীন খানসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ।