দুর্গাপুরে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন সম্পন্ন
নেত্রকোণার দুর্গাপুর সাব-রেজিস্ট্রার দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত টানা ভোট গ্রহন শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এতে সভাপতি পদে মামুনুর রশীদ তালুকদার (ছাতা) প্রতীকে ২২ ভোট ও আব্দুল হামিদ (মোটরসাইকেল) প্রতীকে ২২ ভোট এবং শাহজাহান মিয়া (আনসার) প্রতীকে ১৮ ভোট পেয়েছেন ও ১টি নষ্ট হয়।
পরবর্তীতে মামুনুর রশীদ তালুকদার এবং আব্দুল হামিদ সমান সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে নিষ্পত্তি ঘটান নির্বাচন কমিশনার। পাশাপাশি মামুনুর রশীদ তালুকদারকে সভাপতি ঘোষণা করেন। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থীরা ও ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।