রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

জাগো বুলেটিন ID: EP-17687

ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোঃ খালেক হাওলাদারের পুত্র মোঃ কবির হোসেন (৪০) কে ৫০ পিস ইয়াবাসহ ছোনাউটা গ্রামের ৪ নং ওয়ার্ডের খোকন খানের মুদির দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে কাঠালিয়া থানা পুলিশের দল। পরে আজ সকালে কাঠালিয়া থানার এস আই মোঃ আহসান উল্লাহস বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২ তারিখ ০৪/১০/২২ আটককৃতকে আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।