বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সাভারে আগুনে পুড়ে ছাই গ্যারেজসহ ২৭টি অটোরিকশা

জাগো বুলেটিন ডেস্ক

সাভার পৌরসভার বক্তারপুর এলাকার মান্নান খানের অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৭টি অটোরিকশাসহ পুড়ে ছাই হয়ে গেছে পুরো গ্যারেজটি। আজ বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।