রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মসিকের কাল থেকে শুরু হচ্ছে ওয়ার্ড ভিত্তিক মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম

জাগো বুলেটিন ID: EP-18242

ডেঙ্গু মুক্ত নগর গড়তে মসিকের ওয়ার্ড ভিত্তিক মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম আগামীকাল থেকে শুরু হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র  মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ও স্বাস্থ্য বিভাগের সঠিক তত্বাবধানে ওয়ার্ড ভিত্তিক মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম কার্যক্রম আগামী কালকে শুরু হতে যাচ্ছে।

১ম পর্যায় আগামী ১১/১০/২২ইং তারিখ হতে ১৪/১০/২২ইং তারিখ পর্যন্ত ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০, ১১,১২ নং সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্ধারিত তারিখে গুরুত্বপূর্ণ পয়েন্টে মশক নিধন স্প্রে ছিটানো হবে। ২য় পর্যায় আগামী ১৫/১০/২২ইং তারিখ হতে ১৮/১০/২২ইং তারিখ পর্যন্ত ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯, ২০,২১ নং সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্ধারিত তারিখে গুরুত্বপূর্ণ পয়েন্টে মশক নিধন স্প্রে ছিটানো হবে।৩য় পর্যায় আগামী ১৯/১০/২২ইং তারিখ হতে ২৪/১০/২২ইং তারিখ পর্যন্ত ২২,২৩,২৪,২৫,২৬,২৭,২৮,

২৯,৩০,৩১,৩২,৩৩ নং সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্ধারিত তারিখে গুরুত্বপূর্ণ পয়েন্টে মশক নিধন স্প্রে ছিটানো হবে।