রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জাগো বুলেটিন ID: EP-18545

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী অনুষ্ঠিত কৃষি মেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আকসার খান সহ বিভিন্ন ব্লগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।

উল্লেখ্য, ঈশ্বরগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১৩ অক্টোবর -১৫ অক্টোবর পর্যন্ত) কৃষি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা অংশগ্রহণ করে। সমাপনী দিনে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।