রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত

জাগো বুলেটিন ID: EP-18587

হানগরীর তেলিপাড়া এলাকায় আজ সকাল ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় ৪ ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওইভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।