মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ একজন আটক

জাগো বুলেটিন ID: EP-18665

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কেজি গাঁজাসহ শ্যামল গৌড় (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। রবিবার আটক আসামিকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়।
জানা যায়, এসআই সাদী মোহাম্মদ এর নেতৃত্বে এসআই কাউসার আহমেদ জিহাদ, এসআই শরিফুল ইসলাম ও কনেস্টেবল মনিবুর চৌধুরী ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে মৃত গনেশের পুত্র শ্যামল গৌড়কে নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, আটককৃত আসামিকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।