রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মীর ইকবাল

জাগো বুলেটিন ID: EP-18734

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল জলিল জানান, মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।

তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল পেয়েছেন (তালগাছ) ৭ ভোট। একই সঙ্গে আফজাল হোসেন (আনারস) ৪ ভোট পেয়েছেন।