দাগনভূঞায় ইসলামী ব্যাংকের ২ লক্ষ টাকা চুরি!
ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বেকের বাজার এজেন্ট আউটলেটে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) রাতে বেকের বাজার মহিউদ্দিন ট্রেডার্সের মালিকানাধীন আউটলেটে এ চুরির ঘটনা ঘটে।
এজেন্ট প্রোপ্রাইটর মহিউদ্দিন জানান, সোমবার রাতের কোন একসময় ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৬৫০ টাকা এবং বাংকের সিসি ক্যামেরার ডিভি আর ও ওয়াইফাই রাউটার সহ প্রায় ২ লক্ষ মালামাল চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার(১৮ অক্টোবর) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দাগনভূঞা থানার ওসি মোঃ হাসান ইমাম, ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানেজার, মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ছালাউদ্দিন ফুলন।