মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

না ফেরার দেশে চলে গেলেন পলাশবাড়ীর ফিরোজ কবির বাবুল

জাগো বুলেটিন ডেস্ক

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার জামালপুর গ্রামের গাছুপাড়ার নিবাসী হযরত আলী মাষ্টারে’র পুত্র ফিরোজ কবির বাবুল শেষ নিশ্বাসত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ৷ পৌরসভার বাসিন্দা হিসেবে তিনি পলাশবাড়ী উপজেলার সর্বজন পরিচিত একজন ভাল মানুষ হিসেবে স্বীকৃত ৷

অসুস্থ্যজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১৭অক্টোবর রাত ১১ টার সময় শঠিবাড়ী এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা,মা, ভাই, বোন আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।