বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ইউএনওর মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি

জাগো বুলেটিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি সতর্কীকরণ পোষ্ট করেছেন ইউএনও নিজেই।

সেই পোস্টে বলা হয়েছে, ‘কিছু প্রতারক ও অসাধু চক্র বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ফোন করে টাকা দাবি করছে। ইউএনও বা তার পক্ষে কখনো কারো নিকট টাকা দাবি করা হয় না। তাই কেউ টাকা দিবেন না।’

এ বিষয়ে বিপুল কুমার বলেন, ‘মুঠোফোন নম্বর ক্লোনের বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে। এছাড়া সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য ফেসবুকে পোস্ট করেছি।’