রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জয়ীতা অ্যাওয়ার্ড পাওয়ায় নেত্রকোনা জেলা প্রশাসককে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

জাগো বুলেটিন ID: EP-19068

ইসিটি ডিভিশনের সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উইমেন ই-কমার্স ইন্টারপেনারশিপ সামিট ২০২২’-এ বেস্ট ইন গভ. অ্যাডমিনেস্ট্রেশন’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

গত শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এই পদক ও সার্টিফিকেট তুলে দেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষে এই পদক গ্রহণ করেন তার স্বামী আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক।

জেলা প্রশাসকের এই অর্জনে আনন্দিত নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের মানুষ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।