রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুর -২ আসনের উপ নির্বাচন উপলক্ষে ডাঙ্গীতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

জাগো বুলেটিন ID: EP-19146

সন্ন ৫ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২২ অক্টোবর শনিবার বিকালে শংকর পাশা আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান কাজী আবুল কালাম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরীর মেঝ ছেলে সাজিদ আকবর চৌধুরী, গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু,কৃষ্ন্পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল ফকির, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী মুন্সি, ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সভাপতি আশরাফ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নির্বাচী সভায় নৌকা’র প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন নির্বাচিত হলে প্রথমে নগরকান্দায় একটি বিসিক নগরী গড়ে তুলবো।