দাগনভূঞায় মিন্টু নাসরিন ট্রাষ্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দাগনভূঞায় মিন্টু নাসরিন ট্রাষ্ট বৃত্তি পরীক্ষা শনিবার (২২অক্টোবর) সকালে উৎসবমুখর পরিবেশে দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ছয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সহস্রাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।
দাগনভূঞার শীর্ষস্থানীয় সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষা পৃষ্ঠপোষকতা করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকারিয়া কামাল, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান হিরো, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আবদুর রাজ্জাক, বিটিভির ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, উপসহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফ, তৃণমূল ফাউন্ডেশনের পরিচালক আজমুল হক সুমন,দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আলম খাঁন, মিন্টু নাসরিন ট্রাস্ট বৃত্তি ফাউন্ডেশনের সাবেক সভাপতি এম এ তাহের, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি ইমাম হাছান কচি, সম্পাদক ইয়াছিন করিম রনি।
পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
সমন্বয়কের দায়িত্ব পালন করেন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. ইয়াসীন সুমন।