রবিবার, ২৩ অক্টোবর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফরিদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক ফরিদপুর প্রতিনিধি 

জাগো বুলেটিন ডেস্ক

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০ জেলেকে আটক, ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহীনা ফেরদৌসী, যুগ্ম-সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে পদ্মা নদীর গোপালপুর চর, দিয়ারা, নারকেলবাড়িয়া, আকোটের চর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খাঁ নদ সহ চরভদ্রাসন ও সদরপুরের বিভিন্ন পয়েন্টে কোতোয়ালি নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সহযোগীতায় এ  অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে আটক ১০ জেলের নিয়মিত মামলা প্রক্রিয়াধীন ও জব্দকৃত মামলার আলামত নৌ-পুলিশের হেফাজতে প্রদান করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী, উপসহকারী পরিচালক শবনম মুস্তারী ও উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসানসহ সদরপুর ও চরভদ্রাসন দুই উপজেলার মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।