ঈশ্বরগঞ্জ ১৩ জন চিকিৎসকের বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সকাল ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডা. নূরুল হুদা খান সভাপতিত্বে ডা. সায়মা সাদিকার সঞ্চালনায় বিদায়ী অতিথিদের মধ্য হতে বক্তব্য রাখেন, ডা. হাসিবুল হাসান সনেট, ডা. ফয়সাল আহমেদ, ডা. তারেকুজ্জামান সোহাগ, ডা. হুমায়রা ফারদিদ, ডা. লিমাত জাহান, ডা. সুরমি, ডা. সুমিত কুমার বসাক।
এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনী) ডা. শারমিন আক্তার, (এনেস্থিসিয়া) ডা. আফরোজা শাহীন, ডা. সুমি, ডা. সায়মা, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দোলন, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান, নার্সিং সুপারভাইজার শিপ্রা প্রমুখ।
বক্তারা ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। হাসপাতালে সেবার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে বলে আশ্বাস দেন।