ডিমলায় চিনির দাম বেশি নেওয়ায় জরিমানা
ডিমলায় বেশি দামে চিনি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাবুরহাট বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এবং অভিযান চালানো হয়। এসময় দুইটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা থাকলেও প্রকাশিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে চিনি বিক্রি করার অপরাধে ওই দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে বাজারে চিনি নিয়ে একটি সমালোচনা চলছে। এখানে কিছু অসৎ ব্যবসায়ী বেশি দামে চিনি বিক্রি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চলাচ্ছে।
প্রাথমিকভাবে আমরা অভিযান চালিয়ে তাদের জরিমানা ও সতর্ক করেছি। পুনরায় অভিযানে এসে একই অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।