রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে জাতীয় শিক্ষক দিবস পালন

জাগো বুলেটিন ID: EP-19433

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’এই শ্লোগানকে সামনে রেখে প্রথম বারের মত পঞ্চগড়ে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।পরে সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাইনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন.পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,জাতীয় শিক্ষক উদযাপন কমিটি পঞ্চগড় জেলা শাখার আহবায়ক ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.দেলওয়ার হোসেন প্রধান, জেলা শিক্ষা অফিসার মো.শাহীন আকতার, প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম, সাবেক নারী সংসদ সদস্য ফরিদা আক্তার হিরা প্রমুখ।