রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আসন্ন ফরিদপুর-২ আসন উপ-নির্বাচন উপলক্ষে চরযশোরদী ইউনিয়নে জনসভা

জাগো বুলেটিন ID: EP-19460

সন্ন ৫ নভেম্বর উপনির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে দহিসারা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার,
উপজেলা ভাইস-চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাংগঠিন সম্পাদক সাইদুর রহমান সুইট, চরযোশরদী ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি নান্নু মোল্যা সহ চরযশোরদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।