পলাশবাড়ীতে শিক্ষক দিবস পালিত
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর, মেরিরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করে শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন দিক আলোচনা করেন।
এসময় পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ এইচ এম হুমায়ন কবির।