মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।
অপর দিকে কালকিনি ও ডাসার উপজেলায়ও কমিউনিটি পুলিশিং পালিত হয়েছে কালকিনি থানা চত্বর থেকে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে কালকিনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, থানা মিলনায়তনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালকিনি উপজেলা মেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর জামান আবদুল হাই।
ডাসার থানা চত্বর থেকে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, থানা মিলনায়তনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, এস আই ওয়াখিল, এস আই রিপন মোল্লা, এস আই ইব্রাহিম প্রমুখ।