পঞ্চগড়ে কমিউনিটি পুলিশং ডে পালিত
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালন হয়েছে।
দিবসটির শুরুতে পঞ্চগড় পুলিশ লাইন্সের মূল ফটকের সামনে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্ভোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
পুলিশ লাইন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি রের করা হয়। র্যালিটি পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পুলিশিং কমিটির সদস্যরাসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।