পলাশে দুই এমপিকে নাগরিক সংবর্ধনা
নরসিংদীর উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজকে সরকারি করায় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (২৯ অক্টোবর) দুপুরে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ মাঠে ঘোড়াশাল নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা ও শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ রাশেদুজ্জামান। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।