রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কমিউনিটি পুলিশিং এ জেলার শ্রেষ্ঠ আব্দুল আলী

জাগো বুলেটিন ID: EP-19544

রসিংদীর পলাশ থানায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। এ উপলক্ষ্যে শনিবার জেলা পুলিশের উদ্যোগে পলাশ থানায় পুলিশ লাইন্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ২০২২ এর জেলার শ্রেষ্ঠ সংগঠক (সদস্য) হিসেবে নরসিংদীর পলাশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল আলী ভূইয়াকে বাংলাদেশ পুলিশ অব ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এসময় পুলিশ সুপার বলেন, এ স্বৃীকৃতির মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গিয়ে আরও গতিশীল ও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি।