রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে চাকুরী জাতীয়করনের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

জাগো বুলেটিন ID: EP-19604

উনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রাম পুলিশদের চাকুরী জাতীয় করণের দাবিত পঞ্চগড়ে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হযেছে।

রবিবার(৩০অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার উদ্দ্যোগে এই মানববন্ধব কর্মসুচি অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমুল্য উর্ধ্বগতির সাথে বর্তমানে যে হারে বেতন দেয়া হয় গ্রাম পুলিশদের এতে জীবন জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর, তাই গ্রাম পুলিশদের চাকুরী জাতীয় করণের দাবি জানান বক্তারা, দাবি না মানা হলে পর্বতীতে কঠোর প্রদেক্ষেপ নিবেন বলে হোসিয়ারী দেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম ,সাধারান সম্পাদক বুধারু চন্দ্র বর্মন সহ জেলা উপজেলার গ্রাম পুলিশের সদদ্যরা।
এর আগে ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রাম পুলিশদের চাকুরী জাতীয় করণের দাবিত একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা উপজেলার সকল গ্রাম পুলিশ মানববন্ধনে অংশ নেয়।