রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে বন্ধ চিনিকল চালুর দাবিতে মতবিনিময় সভা

জাগো বুলেটিন ID: EP-19610

ন্ধ ঘোষিত রাষ্ট্রয়ত্ব সকল চিনিকল চালুর দাবিতে উত্তরের জেলা পঞ্চগড়ে এক মতবিনিময় সভা করেছে চিনিকল শ্রমিক ও আখচাষীরা।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চিনিকল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় আখচাষী ও চিনিকল শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি জহিরুল ইসলাম, কমিটির কেন্দ্রীয় নেতা মাসুদ রেজা, রাজু আহমেদ বক্তব্য দেন।

বক্তারা বন্ধ ঘোষিত রাস্ট্রায়াত্ব সকল চিনিকল অবিলম্বে চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ীদের স্থায়ী, আখের মন দুইশ টাকা করাসহ পাঁচদফা দাবি জানান।

অন্যথায় আখচাষী ও শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গোলটেবিল আলোচনা, চিনিকল এলাকায় সভা সমাবেশ, সংগ্রাম কমিটি গঠন এবং খাদ্য শিল্প কর্পোরেশন ভবন ঘেরাও কর্মসূচী পালন করা হবে।