রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-19666

‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হইথ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

উপলক্ষে (৩১ অক্টোবর) সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এরপর ঐ বিদ্যালয় চত্বরে শিক্ষাথর্ীদের সঠিকভাবে হাত ধোয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূইঁয়া, মেডিকেল অফিসার ডা.
তানজিরুল ইসলাম রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো.আশরাফুজ্জামান, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, তথ্য আপা জান্নাত আরা পপি, প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া, সাংবাদিক কলি হাসান, পলাশ সাহা,আল নোমান শান্ত সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।