সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কুয়াকাটায় হোটেলে কিশোরী ধর্ষনের অভিযোগে ধর্ষক আটক

জাগো বুলেটিন ID: EP-19721

রিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর আইনপুর গ্রামের রেজাউল করিম রিপন মাতুব্বর এর কিশোরী ১৪ বছর বয়সী (জুটমিলে কর্মরত) মেয়ে পাশ্ববর্তী সালথা উপজেলার গট্রি ইউনিয়নের জুগিডাঙ্গা ( লক্ষনদিয়া)গ্রামের মৃত হালিম শেখের ছেলে মুজিবর সেখ (৫০) কতৃক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। মামলার অভিযোগে জানা যায় ২০ অক্টোবর আনুমানিক রাত ৮ টার সময় ফরিদপুর কোতোয়ালি থানার জুয়ারিয়ার মোড় জোবাইদা করিম জুটমিল এর সামনে থেকে মজিবর সেক বেলি নামে অন্য শ্রমিক এর সহযোগিতায় জুসের সাথে নেশাযুক্ত ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অচেতন করে কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেলে নিয়ে যায় এবং ২১ অক্টোবর সকার ৬ টার সময় হোটেল রুমে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষন করে মজিবর সেখ।২২ অক্টোবর কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেল থেকে ফরিদপুরে জোবাইদা করিম জুট মিলের সামনে নামিয়ে দেয়।সেখান থেকে বাড়িতে আসলে মেয়ে ধর্ষনের কথা সব খুলে বলে এবং ধর্ষিতার মা সাথী বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ধর্ষনের অভিযোগে মামলা করেন।অভিযোগের ভিত্তিতে ২৩ অক্টোবর ধর্ষক মজিবুর শেখ (৫০) কে পুলিশ আটক করে কারাগারে প্রেরন করে।মামলার ২ নং আসামী বেলিও পলাতক রয়েছে। মামলার প্রধান আসামী মজিবর সেখ কারাগারে থাকায় ও মামলার ২ নং আসামী মনহরপুর গ্রামের বেলি পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। ভুক্তভোগী ধর্ষিতার পিতা রেজাউল করিম রিপন বলেন আমাগো কাউকে না জানিয়ে আমার কিশোরী মেয়েকে অচেতন করে হোটেলে নিয়ে ধর্ষন করে আমার মেয়ের জীবন যারা নস্ট করেছে তাদের কঠিন বিচার দাবি করছি। মামলার বাদী সাথী বেগম বলেন আমাদের না জানিয়ে মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে মেয়ের সর্বনাশ করেছে তাদের শাস্তি হউক।