মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-19728

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে এর সহযোগিতায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে ‘‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে জিও-এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ এর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, প্যানেল মেয়র মো. মশিউজ্জামান বাদল, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ডিএসকে‘র প্রতিনিধি রুপন কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান প্রমুখ।