গলাচিপায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পটুয়াখালীর গলাচিপায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২২ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী ও সহকারী শিক্ষিকা নুসরাত জাহান আনা এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ শোনিত কুমার গায়েন। এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ ,সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ হাজার হাজার দর্শকের ভিড় জমায়। খেলা উপলক্ষে বর্নাঢ্য সাজসজ্জা করা হয় খেলার মাঠের চারপাশে। অতিথি সামনে নৃত্যে পরিবেশনা করেন ক্ষুদে শিল্পীরা। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা একাদশ বনাম ডাকুয়া ইউনিয়ন পরিষদ একাদশ অংশ নেয়। খেলায় রেফারির দায়িত্ব ও টুর্নামেন্ট পরিচালনা করেন আবু বক্কর শিবলী। এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করবে বলে জানা যায়। উদ্বোধনী খেলায় ১-১ গোলে শেষ হয় পরে ট্রাইবেকারে গলাচিপা পৌরসভা একাদশ জয়লাভ করে।