সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ আটক ২
সিরাজগঞ্জে পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
শনিবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়-৪ নভেম্বর বিকেল ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র সদর কোম্পানীর অভিযানিক দল,বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ সুজন (৩০)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনের দায়ে ১টি ট্রাক জব্দ করে। আটক মাদক ব্যবসায়ী রংপুর জেলার গঙ্গাচরা থানার জয়রাম ওঝা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সুজন (৩০)। একই দিন রাত ১০টার সময় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল-সিরাজগঞ্জ সদর থানার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামস্থ সামাদ বিড়ির ফ্যাক্টরির পিছনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে-৯০পিচ ইয়াবাসহ রনি শেখ(২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রনি শেখ(২৩) সিরাজগঞ্জ সদর থানার কল্যাণী উত্তরপাড়ার মৃত কুদ্দুস এর ছেলে।
আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব ১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।