রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো বুলেটিন ID: EP-19950

রিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আট গ্রামের শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে গোলাপবাগ হাজী লতিফুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোলাপবাগ হাজী লতিফুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আখতারুজ্জামান খানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে চাউল, ডাউল, তেল, আলু, লবন রয়েছে বলে জানান আয়োজকরা।

শনিবার সন্ধ্যায় ইউনিয়নের গোলাপবাগে এ অনুদান বিতরণকালে চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম, রফিকুল ইসলাম, নিজাম ফকির, মো মানোয়ার শেখ প্রমূখ বক্তব্য রাখেন।