নগরকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে একটি র্যালী বের হয়ে পৌর বাজারের সড়কগুলি প্রদিক্ষন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ কামরুন্নাহার রিটা,পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাজাহান সরদার, উপজেলা প্রকৌলী মোশারফ হোসেন,ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার, সাংবাদিক মিজানুর রহমান, নাসির হোসেন, ফয়সাল আল রাহুল প্রমুখ।