পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ইউপি সদস্য নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোন ভাবেই কমছে না পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা। আঞ্চলিক ও মহাসড়ক গুলোতে মহেন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল আর কিশোর চালকদের কারনেই ঘটছে অহরহ দুর্ঘটনা। প্রশাসনের চোখের সামনে দিয়ে চললেও এদের নিয়ন্ত্রণ করছে না কেউ। এ সুযোগে তারা সড়ক চলছে বেপরোয়া ভাবে৷
মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হলো আরেকটি প্রাণ। পঞ্চগড়ের সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
রবিবার (৬নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় আটোয়ারী সড়কের ফুটকিবাড়ী এলাকার জিতা পাড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বেলাল হোসেন (৬৫) গড়িনাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। তার বাড়ি গান্জাবাড়ি গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায় নিহত বেলাল পঞ্চগড় বাজার হতে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়েন বেলাল। তাৎক্ষণিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।