রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দা-চাঁদহাট সড়কের রাস্তার গাছ কেটে নিলেন যুবলীগের সভাপতি

জাগো বুলেটিন ID: EP-20050

রিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের যুবলীগের সভাপতি শওকত মোল্লার বিরুদ্ধে নগরকান্দা-চাঁদহাট সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরের রাস্তার পাশে নুয়ে থাকা মূল্যবান ১ টি শিশু ও ১ টি কড়াই গাছ কেটে নেয়।

স্থানীয় লোকজন জানায় গাছ দুটির আনুমানিক ৫০ হাজার টাকা হবে। গাছ কাটার বিষয় স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানান।

গাছ কাটা শাহালমের লোকজন বলেন, যুবলীগের সভাপতি শওকত মোল্লা কাটতে বলছে।

গাছ কাটার বিষয় শওকত মোল্লা বলেন, ইউএনও’র কাছ থেকে অনুমতি নিয়ে গাছ কাটছি।

তবে গাছ কাটার বিষয় ইউএনও জানান, আমি কাউকে গাছ কাটার অনুমতি দেইনি। এছাড়া যারা গাছ কেটেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গাছ কাটার স্থানে এসিল্যান্ড যাচ্ছে।

এসকল গাছ খেকোদের কারনে দিন দিন বিলুপ্ত হচ্ছে উজাড় হচ্ছে রাস্তার গাছ। নগরকান্দা সহকারী কমিশনার ভুমি সোনিয়া ইসলাম গাছকাটার স্থানে এসে কাউকে না পেয়ে কাটা গাছ জব্দ করেন।

মিজানুর রহমান
০১৭৩৪৫৩৭১৮৮
৭ নভেম্বর ২০২২