রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে ভ্যাট প্রত্যাহারসহ ৬-দফা দাবিতে মেকানিক্স ইউনিয়নের স্মারকলিপি প্রদান

জাগো বুলেটিন ID: EP-20137

ভ্যাট প্রত্যাহারসহ ৬-দফা দাবিতে মেকানিক্স ইউনিয়নের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

মটর গ্যারেজ ও ওয়ার্কসপ থেকে ভ্যাট প্রত্যাহার, অত্যাবশ্যকীয় পরিসেবা আইনের মাধ্যমে ট্রেড ইউনিয়ন অধিকার সংকুচিত করার তৎপরতা বন্ধ, বাজারদরের সাথে সঙ্গতিরেখে মেকানিকদের মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা, দুর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ ও বীমা চালু এবং মেকানিকদের প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে জেলা প্রশাসক, ময়মনসিংহ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন । রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল এর নেতৃত্বে ১৫ জনের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে । এর আগে সকাল ১১ টায় মাসকান্দা বাসটার্মিনালে মেকানিকরা লাল পতাকা সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে সভাপতিত্ব করেন। ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান বাবুল এবং সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। সমাবেশে অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ময়মনসিংহ জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ময়মনসিংহ জেলা সমন্বয়ক ইমাম হোসেন খোকন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ময়মনসিংহ মহানগর কমিটির আহবায়ক শেখর রায়, ময়মনসিংহ জেলা মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি হযরত আলী, ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট এম এ হান্নান, শফিকুল ইসলাম তালুকদার মাসুদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সারোয়ার হোসেন। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সভাপতি নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহিদুল হক শহিদসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের সব পরিবহন বিদেশী কোম্পানীর তৈরি। সে হিসেবে গাড়ি মেরামতের জন্য বিদেশ থেকে মেকানিক এনে কাজ করালে পরিবহন মেইনটেন্যান্স অনেক বৃদ্ধি পেয়ে দেশে পরিবহন খরচ অনেক বেড়ে যাওয়ার শংকা তৈরি হয়। অথচ আমরা নিজেদের মেধা ও সৃষ্টিশীলতা দিয়ে বিদেশে তৈরি গাড়ির সার্ভিসিং স্থানীয়ভাবে আমরা দিয়ে যাচ্ছি।