নগরকান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার মিরাকান্দা গ্রামের হালিম মাতুব্বর এর মেয়ে বিনা (১৭) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান। ৯ নভেম্বর সকাল ৯ টার দিকে বিনার মা শিউলি বেগম(৪৫) কেনাকাটা করতে নগরকান্দা বাজারে জায় এবং বাজারের কাজ শেরে দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা খুলে দেখতে পায় তার মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুলছে। বিনার মা শিউলি বেগম ও বাবা হালিম মাতুব্বর (৭০) ঢাকা কামরাঙ্গীর চর থাকেন।বিনার বাবা ও মা প্রায় এক সপ্তাহ হয় বাড়িতে আসেন।ঘটনার সময় বিনার ছোট বোন নিলা (১৩) স্কুলে ছিলেন বলে জানান। হালিম মাতুব্বর বলেন গত রাতে বিনা একটি ভালো মোবাইল এর কথা বলেন,আমি ছোট মোবাইল দিয়েছিলাম তা ভালোভাবে দেখতে পারেনি বলে একটু রাগ হয়, আজকে আমি ও আমার স্ত্রী বাজারে গেছিলাম এসে দেখি বিনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যু কারন জানা যাবে।