রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নৌকাডুবির ৪৫ দিন পর আরেক মরদেহ উদ্ধার

জাগো বুলেটিন ID: EP-20193

ঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় ৪৫ দিন পর এক মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভুপেন রায় ওরফে পানিয়া (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে নৌকা ডুবির স্থানে নদী থেকে বালি উত্তোলনের সময় বালির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন রায় ওরফে পানিয়া।

এর আগে ২৫ সেপ্টেম্বর বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে ওই এলাকার সনাতন ধর্মালম্বী নারী/পুরুষ শিশুসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে বিকেলে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাট থেকে বদেশ্বরী মন্দিরের দিকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে যাচ্ছিলেন তারা। ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় নদীর মাঝখানে ডুবে যায় নৌকাটি।

এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায় জানান, ৪৫ দিন পর আরো ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭০ জনে। নৌকা ডুবির ঘটনায় এখনো আরো দুই জন নিখোঁজ রয়েছে।