রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

জাগো বুলেটিন ID: EP-20256

নেত্রকোণার দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল- আহসান সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং করেছেন। বৃহস্পতিবার দুপুরে ইএনও‘র কাযার্লয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ১৪ নভেম্বর এ মেলা উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

মেলায় বিভিন্ন উদ্ভাবনী মূলক কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তর, মিডিয়া কনার্র, ই-কমার্স, বিভিন্ন উদ্যোক্তাদের স্টল স্থাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আহবান জানানো হয়। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, আইসিটি কর্মকতার্ মো. সামিউল ইসলাম প্রমুখ।