১০ই নভেম্বর বৃহস্পতিবার বিকালে গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগর ও অঙ্গ,সহযোগী সংগঠনের আয়োজনে নগরীর ধোপাখোলাস্থ স্টার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহা সচিব জাতীয় পার্টির ও আহবায়ক জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা এবং , বিশেষ অতিথি হিসাবে ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি ও সদস্য সচিব, জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা এবং সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি ও কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য শফিকুল আলম তপন বক্তব্য রাখেন ।
মহানগর জাতীয় পার্টি কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন আবু মো: মুসা সরকার- সদস্য, কেন্দীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব, মহানগর জাতীয় পার্টি, ময়মনসিংহ ।
অনুষ্ঠানের অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মনির চৌধুরী । এছাড়াও উক্ত আলোচনা সভায় জাতীয় পার্টির নেতা মোঃ এসহাক আলী মাহাবুব হোসেন টিটু, আঃ লতিফ সরকার, বদরুজ্জামান সবুজ, রুবেল আলী, আব্দুস সুলতান কাঞ্চন, রুকনুজ্জামান জুয়েল
মঞ্জুরুল হক, শফিকুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম
, জুয়েল মিয়া সহ জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগর ও অঙ্গ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।