মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বর্নাঢ্য আয়োজনে ডিমলায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ID: EP-20289

নীলফামারীর ডিমলায় বর্নাঢ্য আয়োজনে যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১১-নভেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ এর সভাপতিত্বে ও হামিদুল ইসলাম ভুঁইয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী জাহানারা বেগম, পারুল বেগম প্রমুখ।