ঈশ্বরগঞ্জে ছাত্র দলনেতা ইউসুফ ও তার বন্ধু কবিরের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ ও তার বন্ধু আলমগীর কবিরের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১২ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর
আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। এর আগে বাদ জোহর ছাত্রদল নেতা ইলিয়াস সানি ইউসুফ ও আলমগীর কবিরের কবর জিয়ারত ও শোকাহত পরিবারে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আরম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট সারোয়ার জাহান,
উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, নিহত আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন,যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম রাতুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ট্রাক চাপায় ছাত্রদল নেতা ইলিয়াস সানি ইউসুফ ও তার বন্ধু আলমগীর কবির গত (৯ নভেম্বর) বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় ইন্তেকাল করেছিলেন।