নগরকান্দায় বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে মারা গেলো ৬ মাসের শিশু
ফরিদপুরের নগরকান্দায় বৈদ্যুতিক শট সার্কিটের সৃষ্ট আগুনে পুড়ে মারা গেলো তামিমা নামের ৬ মাসের এক শিশু। শিশুটি ঢাকার বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ নভেম্বর) রাত ৩ টায় ইন্তেকাল করে (ইন্না……রাজেউন)। তামিমার পিতার নাম ইসমাইল হোসেন। তাদের বাড়ি উপজেলার বড় পাইককান্দি গ্রামে।
জানা যায়, গত ৭ নভেম্বর বেলা ১১ টার দিকে শিশুটির মা শিশুটিকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এসময় শিশু তামিমার মাথার উপরে থাকা জালি ফ্যানে আকস্মিক শট সার্কিটে অগুন লেগে যায়। আগুনে জালি ফ্যানটি গলে গলে শিশু তামিমার সারা শরীরে পড়ে এবং বিছানায় আগুন ধরে যায়। শিশুটিকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শিশু তামিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশু তামিমা রোববার রাত ৩ টায় মৃত্যুবরণ করে।
উল্লেখ্য যে, গত শনিবার(১১নভেম্বর) শিশু তামিমার অগ্মিদগ্ধের খবর পেয়ে নগরকান্দার জনবান্ধব সাবেক ইউএনও জেতী প্রু অত্র প্রতিবেদকের কাছে শিশুটির খোঁজ খবর নেন এবং রোববার(১২নভেম্বর) সকালে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। হটাৎ করে শিশুটির মৃত্যু সংবাদে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।