রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জাগো বুলেটিন ID: EP-20509

জেলায় আজ র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল পরীক্ষা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। সকালে শহরের পুরাণকোর্ট এলাকা থেকে মাদারীপুর ডায়াবেটিকস সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‘আগামীতে নিজের সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ স্লেøাগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর ডায়বেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার, কোষাধ্যক্ষ সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম ও কার্যকরী সদস্য শাহাবুদ্দিন হাওলাদারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠান শেষে শতাধিক ডায়াবেটিস রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।