রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে গেছে

জাগো বুলেটিন ID: EP-20512

জেলার মনপুরা উপজেলায় অগ্নিকান্ডে ১০ টি দোকান ঘর পুড়ে গেছে। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে আজ ভোর রাতের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায় ও ৩টি প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বাসস’কে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। মুহুর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এসব দোকানের মধ্যে স্বর্ণের দোকান, মুদি, ওষুধ সেলুন, ইলেকট্রিক ও চায়ের দোকান রয়েছে।